Featured

Type Here to Get Search Results !

লাকসামের যুবদল নেতা রাসেল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। রোববার উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব আনিছুর রহমান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রাসেল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ ও প্রাথমিক সদস্য পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ ১৯/০১/২০২৫ইং, রোববার হতে কার্যকর হবে।

লাকসাম উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল জানান, আজগরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কোন ব্যক্তির অপকর্মের দায় দল নিতে পারেনা। তাই দলীয় শৃঙ্খলার স্বার্থে তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, বহিষ্কৃত যুবদল নেতা রাসেল আহমেদ জানান, আমি প্রতিহিংসার শিকার। আমি কোন অন্যায় করিনি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার