Featured

Type Here to Get Search Results !

লাকসাম পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) লাকসাম পৌরসভার সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, পৌর প্রকৌশলী জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাইয়ুম রিফাত ও সাজ্জাদ সায়মনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামীর সম্ভবনাময় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার