Featured

Type Here to Get Search Results !

জামানত হারালেন লাকসামের ৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন নবাগত ৪ প্রার্থী। এরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শম্ভু সাহা, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলমগীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিতা সাহা।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৮৩,০৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শম্ভু সাহা কাপ-পিরিচ প্রতীকে ৭,৪৩০ ভোট ও জাসদ সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৬,২৩০ ভোট।

লাকসাম উপজেলা নির্বাচন কার্যালয়ের হিসেব মতে- উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৭৮টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২,৩৩,০৭৭। মোট ভোট পড়েছে ৯৮,৬৭৫টি। আর বৈধ ভোট ৯৬,৭৩৭ ও অবৈধ ভোট ১,৯৩৮টি।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মহব্বত আলী তালা প্রতীকে ৯০,২০২ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলমগীর হোসেন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭,৪০৮ ভোট। এ পদে মোট ভোট পড়েছে ৯৮,৭৫৫টি। আর বৈধ ভোট ৯৭,৬১০টি ও অবৈধ ভোট ১,১৪৫টি।

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা পদ্মফুল প্রতীকে ৮৪,৪৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মিতা সাহা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১২,৫৮৮ ভোট। এ পদে মোট ভোট পড়েছে ৯৮,৭৪৬টি। আর বৈধ ভোট ৯৭,০৩৭টি ও অবৈধ ভোট ১,৭০৯টি।

লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জাগো লাকসামকে জানান, সংগৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ (১৫ শতাংশ) না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। সে তথ্য মতে- লাকসামে বিজয়ী ৩ প্রার্থী ছাড়া বাকী ৪ প্রার্থীই জামানত হারালেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার