Featured

Type Here to Get Search Results !

লাকসাম মডেল মসজিদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাথে হওয়া দেশবিরোধী চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে লাকসামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী ও সেক্রেটারি মাওলানা আহমাদ উল্লাহ খালিদের নেতৃত্বে শুক্রবার (৫ জুলাই) বিকেলে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে বাইপাস সড়ক, চৌদ্দগ্রাম রোড, তরকারি বাজার সড়ক, মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড সড়ক, মাছ বাজার সড়ক, ব্যাংক রোড, লাকসাম থানা রোড হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ মডেল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতা-কর্মীরা ভারতীয় অগ্রাসন প্রতিহতসহ দেশ বিরোধী সকল চুক্তি প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেয়।


ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহমাদ উল্লাহ খালিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শরাফত করীম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি নেসার উদ্দিন সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন প্রমুখ।

এদিকে, সরকারিভাবে সদ্য নির্মিত মডেল মসজিদে বিক্ষোভ সমাবেশ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এছাড়াও বৃহস্পতিবার রাতে মডেল মসজিদে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী বলেন, আজকে হুট করে এসে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। আমাদের অনুমতি নেয়নি। তাছাড়া বৃহস্পতিবার রাতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার খবর পেয়ে তাৎক্ষণিক তা বন্ধ করে তাদের লোকজনকে বের করে মসজিদের লাইট-ফ্যান-দরজা বন্ধ করে দেয়া হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার