Featured

Type Here to Get Search Results !

বেতার কুমিল্লার কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্তাণদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক-ঘোষিকাদের কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর এ কণ্ঠস্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ও উপস্থাপনা সংক্রান্ত অডিশন বোর্ডের সভাপতি নিতাই কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত উত্তীর্ণদের তালিকায় রয়েছেন- সেউতি সাহা সৃজা (মোগলটুলী কুমিল্লা), মধুছন্দা বনিক (বাগমারা বাজার, লালমাই), মোঃ বাহারুল আলম (শেরপুর, লালমাই), সুমাইয়া আক্তার (পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা), বাঁধন মজুমদার (আড্ডাবাজার, বরুড়া) মোঃ সুমন হোসেন (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), তানজিনা নুসরাত (বিষ্ণুপুর, কুমিল্লা), ইসরাত জাহান ইমা (ডিগম্বরীতলা, কুমিল্লা), রোখসানা ইয়াসমিন মনি (বামিশা, সদর দক্ষিণ), মোছাম্মৎ নাছিমা আক্তার (ঝাউতলা, কুমিল্লা), মোঃ ফজলুর রহমান (কাটাবিল, কুমিল্লা), প্রিয়ন্তী চক্রবর্তী (মধ্যম আশ্রাফপুর, কুমিল্লা), রুবাইয়াত তাজরীন (সালমানপুর, সদর দক্ষিণ), আমেনা আক্তার (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), মারিয়া ইসলাম (উত্তর চর্থা, কুমিল্লা), সাদিয়া শারমিন রুম্পা (রাজগঞ্জ, কুমিল্লা), হেরা ফালাক আলিশা (রেসকোর্স, কুমিল্লা), জাবেদ উর রাকিন খান (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), ফাইজা আল মাসিরাহ অথৈ (কুমিল্লা), আফরিন হক আরিশা (২নং কান্দিরপাড়, কুমিল্লা), আকলিমা আক্তার শিখা (ডুমুরিয়া চাঁদপুর, কুমিল্লা), খোন্দকার সারওয়ার নাইম (ছয়ঘরিয়া, চান্দিনা), মেহেনাজ চৌধুরী (মনোহরপুর, কুমিল্লা), মোহাম্মদ বদিউল আলম (এপিপি, জজকোর্ট কুমিল্লা)। উত্তীর্ণদের বেতার অনুষ্ঠানে অংশগ্রহণের নিমিত্তে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ওয়েবসাইট: https://betar.comilla.gov.bd/ থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক বেতার কেন্দ্রের সংশ্লিষ্ট শাখায় দ্রুততম সময়ে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।



Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার