Featured

Type Here to Get Search Results !

লাকসামে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে লাকসাম বাইপাস এলাকায় লাকসাম আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিশু টেলিকম নামের দোকান থেকে মাদক ব্যবসায়ী জানে আলম ও দোকানের মালিক মিশুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থসহ লাকসাম থানায় হস্তান্তর করা হয়।

অভিযানটি রাত ১০টা ৪০ মিনিটে সমাপ্ত হয় বলে নিশ্চিত করেছেন লাকসাম আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তাহসিন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার