নিজস্ব প্রতিবেদক: লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মাদ্রাসার মিশ্রী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও মোনাজাত পেশ করেন, কুমিল্লা কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তাকুর রহমান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোঃ জাহিদুল মাওলা চৌধুরী হেলালের পরিচালনায় অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মাওলানা জহিরুল ইসলাম।
দীনিয়া মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ সোমবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবনের পূনঃনির্মাণে দেশ-বিদেশে অবস্থানরত বিত্তশালীসহ সমাজের সর্বস্তরের মুসুল্লিয়ানের সহযোগিতা কামনা করেন।






.jpg)


