Featured

Type Here to Get Search Results !

৭ নভেম্বর সরকারি ছুটি

ডেস্ক রিপোর্ট: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে। সেই অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর দিনটি জাতীয়ভাবে পালিত হবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল সরকার ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় জানানো হয়, দিনটি এখন থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং সরকারি ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

অপরদিকে, সরকারি ছুটি না থাকলেও ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার