নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় ২০ কেজি গাঁজা পাচারকালে এক নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার রোবিনা আক্তার (৩৮) বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেলের স্ত্রী এবং মোঃ রিফাত (২৫) মোঃ রাসেলের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় রোবিনা আক্তার ও মোঃ রিফাত নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়|
ঘটনার সত্যতা নিশ্চিত করে, র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান,, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র্যাব'র মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে|
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।







.jpg)


