Featured

Type Here to Get Search Results !

লাকসামে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভা জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বাছাইকৃত কর্মীদের নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা শহিদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে 

উদ্বোধনী বক্তব্য রাখেন, পৌর আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

শিক্ষা শিবিরে 'আর্দশ কর্মীর গুনাবলী' বিষয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।

'আখেরাতের সফলতাই চুড়ান্ত সফলতা' শীর্ষক আলোচনা করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

'আনুগত্য, পরামর্শ, এহতেছাব' বিষয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুস ছাত্তার।

'দাওয়াতী দ্বীনের গুরুত্ব ও দায়ীর বৈশিষ্ট' বিষয়ে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. শফিকুল আলম হেলাল।

কর্মীদের মানোন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন, শ্যামপুর থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব ফারুকী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

সংগঠন পদ্ধতি বইয়ের আলোচনা করেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

সুরা আল মুমিনুন ১-১১নং আয়াতের দারসুল কুরআন পেশ করেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হাসেম মোল্লা।


Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার