Featured

Type Here to Get Search Results !

প্রতিবন্ধী শাকিব হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ শাকিব (১৬) নামে একটি প্রতিবন্ধী ছেলে হারানো গেছে। শুক্রবার (৫ জুন) ভোর ৫টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মীরওয়ারিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে সে বেরিয়ে যায়। হারানোর সময় তার পরনে ছিল লাল-খয়েরি টি-শার্ট ও সবুজ রঙের শর্ট প্যান্ট। তার মাথার চুল ছিল একেবারে ছোট ছোট। সে ঠিকভাবে কথা বলতে পারে না। মূখে কথা আটকায়। 

লোক মারফত জানা যায়- শুক্রবার সকালে তাকে চৌমুহনী রেলওয়ে স্টেশন ও বিকেলে লাকসাম জংশন এবং শনিবার দৌলতগঞ্জ বাজারের মেইন রোডে দেখা গেছে। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে বেগমগঞ্জ থানায় জিডি'র প্রস্তুতি চলছে। কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তাকে নিকটস্থ থানা হেফাজতে দেয়ার অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে দেয়া হবে।

সন্ধান প্রার্থী-
ছেলেটির বড় ভাই: মোঃ রিয়াদ
পিতা: জয়নাল আবেদীন   
গ্রাম: মীরওয়ারিশপুর, থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।
মোবাইল: 01890473231

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার