Featured

Type Here to Get Search Results !

শাহ আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহ আলম (৫৮) আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনিজনিত সমস্যাসহ নানাহ জটিল রোগে ভুগছিলেন। এছাড়াও গলায় বিশেষ সমস্যার কারণে গতকাল রোববার (২৬ জুলাই) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মুশু বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুম মো. শাহ আলম কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামের ছোট ভাই।

আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নিজ গ্রাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মো. শাহ আলমের অকাল মৃত্যুতে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া, লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মো. শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার