নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের মামলার আসামি দিদার হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে লাকসাম বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরা গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ভোরে ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে তাঁর মুখ, গলা, বুক, পেট, পিঠ ও পায়ে গুরুতর আঘাত লাগে। এ সময় তাঁর সাত বছর বয়সী মেয়েকেও মারধরের অভিযোগ রয়েছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় দিদারসহ কয়েকজনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, দিদারের বিরুদ্ধে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে আরও একটি মামলাসহ আগের দুটি মামলা রয়েছে।
লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, বিশেষ অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







.jpg)


