শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম থানায় কর্মরত পুলিশ সদস্যদের টহল তৎপরতা বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালামের পক্ষ থেকে টহল গাড়িটি উপহার দেয়া হয়। ওইদিন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন। এ সময় লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা এবং পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এমপি আবুল কালাম থানার নষ্ট হয়ে পড়া অপর একটি গাড়ি মেরামত ও পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে স্বল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।







.jpg)


