নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী রুবেল নামে এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার লাকসাম থানায় তিনি এ জিডি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি হুমকির শিকার হন। তার বাড়ি পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে।
গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাংবাদিক রুবেল। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে মনজুরুল হক নামে এক ব্যক্তি তাকে প্রকাশ অযোগ্য অশ্লীল শব্দোচ্চারণে গালাগাল, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এতে ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন রুবেল।







.jpg)



