Featured

Type Here to Get Search Results !

লালমাইয়ের ইছাপুরায় অস্ত্রসফ কিশোর গ্যাং নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে বিপুল দেশীয় অস্ত্র, এয়ারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আসিফ নামে এক যুবককে আটক করেছে এসআরবি। তিনি কিশোর গ্যাংয়ের নেতা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে সংস্থাটির। পরে গোয়েন্দা অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে আসিফের বাড়িতে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সরঞ্জাম থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আসিফ (২২) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার