Featured

Type Here to Get Search Results !

লাকসামে আল-মদিনা হিফজুল কুরআন একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

নিজস্ব প্রতিবেদক: লাকসামে আল-মদিনা হিফজুল কুরআন একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌর শহরের জংশন বাস স্ট্যান্ডে অবস্থিত মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, আমীরুস সালেকিন, দারুসসুন্নাত ওয়ালীয়া কমপ্লেক্সের চেয়ারম্যান, মৌকারা দরবারের গদীনশীন পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহ।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আজমল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন, লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোঃ জাহিদুল মাওলা চৌধুরী, কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তাক আহমদ, মৌকারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, দীনিয়া মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ রফিকুল ইসলাম বেলু, হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ আবুল হোসেন মেম্বার। এসময় ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও সাধারণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুইজন হাফেজকে পাগড়ি পরিয়ে দেয়া হয়। এরা হলেন, তাওহিদুল ইসলাম ও তরিকুল ইসলাম।

এছাড়াও হাফেজ কল্যাণ ফাউন্ডেশন থেকে ৭ জন ছাত্র বৃত্তি পায়। বৃত্তি প্রাপ্ত আরাফ মজুমদার, মাহাদী হাসান তকি, জুনায়েদ ছিদ্দিকী, আব্দুল্লাহ, ফাউজুল আজিম, কামরুল ইসলাম, ইমাম হোসাইনকে অনুষ্ঠানে নগদ অর্থ ও ক্রেস্ট দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌকারা দরবারের পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহ বলেন, রাজনীতি মানেই ধোঁকাবাজি। অসংখ্য লোককে হত্যা করে দেশকে মৃত্যুপুরী বানিয়ে কী লাভ হলো। জাতির কোন পরিবর্তন হয়নি। তবে রাজনীতি হারাম নয়। যত বেশি হক্কানী আলেম সংসদে যাবে ততই দেশের পরিবেশ পরিবর্তন হবে। কোরআন-হাদিসের চর্চা বৃদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য ও রাসূলের (স.) মুহব্বত হাসিলের মাধ্যমে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার