Featured

Type Here to Get Search Results !

১০ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায়, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বেলা ৩টায় এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার