Featured

Type Here to Get Search Results !

ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই, আটক ৪

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, এর আগে গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) ও নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার