নিজস্ব প্রতিবেদক: তীব্র দাবদাহে কুমিল্লার লাকসাম পৌরসভার উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন এলাকাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে ঠান্ডা মাঠা বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় আমরা সুপেয় পানীয়, ঠান্ডা মাঠা, বিশুদ্ধ পানি বিতরণসহ ফলদ ও বনজ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে আজ মে দিবসে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার পিস ঠান্ডা মাঠা বিতরণ করা হয়েছে।
ওইদিন লাকসাম দৌলতগঞ্জ বাজার, বাইপাস, জংশন বাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে শ্রমজীবী মেহনতি মানুষসহ পথচারীদের ঠান্ডা মাঠা বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, মোঃ আব্দুল আজিজ, মোহাম্মদ উল্লাহ, অ্যাডভোকেট মাসুদ হাসান, মনসুর আহমদ মুনসি, দেলোয়ার হোসেন, গোলাম রব্বানী, আবু ছায়েদ বাচ্চু, পৌরসভার প্রধান সহকারী মোঃ আবুল খায়ের, লাইসেন্স পরিদর্শক মঞ্জুর আহমেদ প্রমুখ।







.jpg)


