Featured

Type Here to Get Search Results !

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। বুধবার (১ মে) বিকেলে গ্রেফতার জানু মিয়াকে আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, গত ২৮ এপ্রিল বেলা আড়াইটায় ওই গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে জানু মিয়া (৭০) তার নাতনির খেলার সাথী ওই শিশু কণ্যাকে একা পেয়ে ঘরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে‌ তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি কানতে কানতে ঘরে এ তার মাকে ঘটনাটি জানায়। এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার