সেমিনারে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আবদুল বারী রুবেল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আবদুল হান্নান মজুমদারের সঞ্চালনায় সেমিনারে ডা. বিপ্লব কুমার বর্মন, ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, ডা. আবদুল আলী, ডা. ফজলুল কাদেরসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাসহ পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন। ইনসুলিনের পরিচিতি ও মূল্য তুলে ধরে বক্তব্য রাখেন, সেমিনার সহযোগী হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে কেক কেটে শান্তা হসপিটাল-২ শাখায় হরমোন ও ডায়াবেটিস ইউনিট উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


