Featured

Type Here to Get Search Results !

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধান কাটার শ্রমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৮ বছর বয়সী এক শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল আমিন (৩০) নামে এক ধান কাটার শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মুদাফরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর পিতা লাকসাম থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ মে) সকাল ৭টার দিকে ওই শিশুটি ধানকাটায় ব্যস্ত তার বাবার জন্য নাস্তা নিয়ে যায়। ফেরার পথে ফুলহরা ব্রীজের পশ্চিম পাশে শিশুটিকে ঝাপটে ধরে ধান ক্ষেতে নিয়ে যায় লম্পট আল আমিন। এ সময় তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির আত্মচিৎকারে লোকজন ছুটে এসে আল আমিনকে আটক করে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে চেয়ারম্যান আব্দুর রশিদ সওদাগর থানায় খবর দিলে এসআই আব্দুল লতিফ তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতার আল আমিন বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের শশুরকাটা গ্রামের সালেহ আহম্মদের ছেলে।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার