সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃংখলা ও জনজীবন স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। কুমিল্লায় অরাজকতা, আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানার, লাঠিসোটা, গ্যাসলাইটসহ টমছমব্রীজ ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।







.jpg)


