Featured

Type Here to Get Search Results !

মুদাফরগঞ্জে ইয়াবাসহ আটক মাদক কারবারির জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার এলাকায় মাদকের বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম। স্থানীয় সূত্রের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক কারবারি সুমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুমনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

জানা যায়, অভিযুক্ত সুমনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একটি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
অভিযান শেষে আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
যৌথ এই অভিযান পরিচালনা করেন, লাকসাম আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তাহসিন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার