নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সেনাবাহিনী, পুলিশ ও ভূমি কার্যালয়ের যৌথ অভিযানে দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইরুয়াইন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলো- আলামিন (২৬) ও আমানুল্লাহ (৩৫)। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে লাকসাম সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আমানুল্লাহকে ৪ মাসের কারাদণ্ড এবং আলামিনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি রাত ১০টা পর্যন্ত চলে। পরে রাত ১০টা ৪০ মিনিটে আটক দুইজন এবং জব্দকৃত মাদক লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
যৌথ এ অভিযানে লাকসাম আর্মি ক্যাম্পের সদস্যরা নেতৃত্ব দেন।







.jpg)


