তিনি বলেন, সমাজকে পরিশুদ্ধ করা জামায়াতের নিয়মিত কাজের অংশ।কারণ রাষ্ট্র পরিশুদ্ধির আগে ব্যক্তির পরিশুদ্ধি দরকার। মুহাম্মদ সঃ-এর রাষ্ট্র দর্শন হচ্ছে- ব্যক্তির সততার মাধ্যমে পরিবারের সততা, পরিবারের সততার মাধ্যমে সমাজের সততা, আর সমাজের সততার মাধ্যমে রাষ্ট্রের সততা। রাষ্ট্র সমাজকে, সমাজ পরিবারকে কিংবা পরিবার ব্যক্তিকে সত করতে পারে না।
তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনারা যদি স্বপ্নের কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিন।
সরওয়ার ছিদ্দিকী বলেন, অতীতের শাসকরা জনগণকে ক্ষমতার উৎস বলে জনগণকে শোষণ করেছে, জুলুম নির্যাতন চালিয়ে নিষ্পেষিত করেছে। জামায়াত কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করতে চায়।
তিনি বলেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরি করবো না, সম্পদের ন্যায্য বন্টন করবো। নতুন প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দেব। মাদককে সমূলে উৎখাত করবো। একটি দেশ আমাদের তরুণ প্রজন্মের চরিত্র নষ্ট ও মেধা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে মাদকাসক্ত করছে। তারা পরিকল্পিতভাবে এদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তাদের ব্যাপারে ও এদেশে তাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র এক নয়। ইসলামী রাষ্ট্রে কুরআন সুন্নাহ ভিত্তিতে দেশ পরিচালিত হয়।
২নং ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, সামাজিক ব্যক্তিত্ব হাজী কাজী নজরুল ইসলাম, মোঃ নূরুন্নবী, ওয়ার্ড সেক্রেটারি ওমর ফারুক সোহরাব। ওয়ার্ড যুববিভাগের সভাপতি আবুবকর জাহিদের পরিচালনায় উঠান বৈঠকে শত শত ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।







.jpg)


