প্রতিটি ফুড প্যাকেটে প্রায় ২১ কেজি ওজনের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
আয়োজকরা জানান, রমাদানে নিম্নআয়ের পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মানবিক সংস্থা হিসেবে সওয়াব সারা বছরব্যাপী দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর রমাদান উপলক্ষে তুর্কী দাতা সংস্থার সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে ৩০ হাজার ফুড প্যাকেট এবং এক লাখ ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বসিলা গার্ডেন সিটিতে এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়।
সংস্থাটির জেনারেল ম্যানেজার লোকমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শামসুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা পশ্চিমের সভাপতি সাইফুল্লাহ সেলিম, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি ওহিদুর রহমান এবং সেক্রেটারি এনামুল হক সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসিলা গার্ডেন সিটি হাউজিং-এর চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সওয়াব ফাউন্ডেশন–এর চেয়ারম্যান এস এম রাসেদুজ্জামান। এছাড়াও তিনজন তুর্কী অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সওয়াব–এর মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এই সহায়তা রমাদান মাসে তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।







.jpg)


