Featured

Type Here to Get Search Results !

২ বিএনপি কর্মীর জরিমানা: আচরণবিধি লংঘন

নিজস্ব প্রতিবেদক: আচরণবিধি লংঘন করে ফেস্টুন লাগানোর অপরাধে লাকসামে দুইজন বিএনপি কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) পৌরসভার ধামৈচা ও শিউরাইন এলাকায় তাদের জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, লাকসাম উপজেলা সরকারি কমিশনার ভূমি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

আদালত সূত্রে জানা গেছে, আসুন বৃদ্ধি লংঘন করে পোস্টার লাগানোর দায়ে নাম হইছে এলাকায় আফসার নামে এক বিএনপি কর্মীর তিন হাজার টাকা এবং শিউরাইন এলাকায় বাদল নামে এক বিএনপি কর্মীর পাঁচ হাজার টাকা জরিমেরা করা হয়। এছাড়াও সড়ক পরিবহনসহ অন্যান্য আইনে আরো ৮ জনসহ ১০ জনকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আচরণবিধি লংঘন করলেই জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার