
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (৬৫) খিলা রাজাপুর এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী ও আনোয়ারা বেগম (৭৩) গাজীমুড়া পশ্চিম পাড়ার মৃত আবুল মিয়ার স্ত্রী। তারা খিলা হারাখাল গ্রামের মৃত আনু মিয়ার মেয়ে।
লালমাই হাইওয়ে থানার সার্জেন্ট সাইদুল ইসলাম জানান, পথচারী দুই বোন রাস্তা পারাপারের সময় নোয়াখালী অভিমুখি
একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। ট্রাকটি (ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতন্ত্রের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।






.jpg)


