নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বড় কাঁচাবাজারে মাসে কোটি টাকা চাঁদাবাজি অভিযোগ মাঠে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে মহাসড়ক উপর ওপেন চাঁদাবাজি করার সময় হাতেনাতে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কাছে টাকা আদায়ের ভুয়া রশিদ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দেখা গেছে চাঁদা আদায়কারীরা নিমসার কাচাবাজারে আসা দুর দুরান্ত থেকে ট্রাকে করে ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ের নাম করে যেমন খুশি তেমন চাঁদা আদায় করছিলেন। এসময় তাদের চাদা আদয়ের রশিদ চেক করে দেখা যায়, ট্রাক প্রতি ব্যবসায়ীর কাছে থেকে ১৭০০ টকা, লেগুনা কাছ থেকে ১৫০০, ছোট গাড়ী থেকে ১০০০ টাকা, অটো রিকশাসহ ছোট কাচামালের গাড়ি থেকে ৪০০ থেকে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৩০০ টাকা করে চাঁদা নেয় তারা। এর প্রমাণ পাওয়া গেল- তাদেরই রশিদ বইয়ে লেখা। সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে ১৭০০ থেকে ১৮০০ টাকা পযন্ত কিভাবে তাঁরা চাঁদা নেয় এটা প্রশ্ন তোলেন সাধারণ মানুষজন।
বুড়িচংয়ের এই বাজারটিতে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। এখনও চলছে বাজারটিতে ওপেন চাঁদাবাজি। বিগত সরকারের আমলে খাস কালেকশনের নামে ১০ কোটি টাকা লুটপাট করেছেন সাবেক ইউএনও বাজার ভুয়া ইজারাদার আব্দুল্লাহ আল মামুন। এখন এই চাঁদাবাজি করছেন হুমায়ন কবিরের নেতৃত্বে এই চাঁদাবাজ গ্রুপ।
কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোন রকম চাঁদাবাজি চলবে না। এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি।
কুমিল্লা বুড়িচং ও কোতোয়ালি মডেল থানার দায়িত্ব থাকা (সহকারী এসপি, সার্কেল) সাইফুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে আছি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লা নিমসার বাজারে ওপেন চাঁদাবাজি হচ্ছে- এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি গতকাল ডিবি পুলিশ ও থানা পুলিশ অভিযান করে নিমসার কাচাবাজার থেকে ১১ জনকে হাতেনাতে ধরে ফেলি, থানায় মামলা করি। তাঁরা সড়কের উপর কাচামালের ট্রাক থেকে ওপেনলি চাঁদাবাজি করছিল।







.jpg)


