Featured

Type Here to Get Search Results !

নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা: ‎নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুমিল্লা-১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী'র সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী আফসানা ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার, কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) শাহ জালাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।

‎সভায় আরো বক্তব্য রাখেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি জসিম উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, সাধারণ সম্পাদক মাহবুব উল হক, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মজুমদার স্বপন, প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার