Featured

Type Here to Get Search Results !

লাকসামে অনুষ্ঠিত হলো রওনাকে রমজান গ্র্যান্ড ফিনালে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে 'রওনাকে রমজান' শীর্ষক কুরআন তিলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতার 'গ্র্যান্ড ফিনালে' অনুষ্ঠিত হয়েছে। নাছির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, নাশিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় কুরআন তিলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র মোঃ মফিজুর রহমান, নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন মালেকী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইউসুফ, লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফুর রহমান জুয়েল, বাঙ্গড্ডা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ছিলোইন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীবৃন্দ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজকরা জানান, ৬ ধাপে কুমিল্লার ৬টি উপজেলার ৭ শতাধিক ক্ষুদে হাফেজ ও ক্ষুদে শিল্পী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, আল ইসরা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুম বিল্লাহ মোহাজির, নাশিদ শিল্পী মুজ্জাম্মিল ইবনে মুসলিম। সঞ্চালক ছিলেন, লোকমান হোসেন গাজী।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হন সোলায়মান সিয়াম, ২য় কামরুল হাসান সিয়াম, ৩য় মেহরাব মাহমুদ,৪র্থ মোঃ শরিফুল ইসলাম ও নাশিদ প্রতিযোগিতার প্রথম হন মোঃ আসাদুল্লাহ, ২য় মুয়াজ উসমান, ৩য় মায়িশা কামাল, ৪র্থ মিনহাজুল কারীম।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল- নাছির উদ্দিন ফাউন্ডেশন, পাওয়ারড বাই স্পন্সর আল ইসরা শিক্ষা পরিবার। কো-স্পন্সর আয়েশা ফাউন্ডেশন লাকসাম, জননী টেলিকম, লাকসাম মেডিকেল সেন্টার, আল আমিন হাউজিং লিমিটেড, নদী বাংলা, তাহজীব ফুড, হলি টাচ্ জুব্বা ও ইকো ল্যাব স্টুডিও।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার