Featured

Type Here to Get Search Results !

বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার সোনাকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সোনকাটিয়া উত্তর পাড়ার মরহুম জন্তুর আলীর ছেলে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুরে আবুল খায়ের জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে পুকুরের ঘাটলায় অবস্থানকালে বজ্রপাতে কৃষক আবুল খায়ের লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন টের পেয়ে আবুল খায়েরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই কৃষক আবুল খায়েরের মৃত্যু হয়’।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার