Featured

Type Here to Get Search Results !

বন্ধুর মোটর সাইকেলই কাল হলো প্রবাসী মহসিনের

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে ক'দিন আগে দেশে ফেরেন মহসিন (২৮)। দুই সন্তানসহ মাতা-পিতা, স্ত্রী-আত্মীয়দের নিয়ে ঈদ শেষে আবার ফিরে যাওয়ার পরিকল্পনাও নিয়েছিলেন। কিন্তু বিদেশে নয়; ফিরেছেন একেবারে পরপারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এক বন্ধু মোটর সাইকেল নিয়ে তার সাথে দেখা করতে আসে। নাস্তা শেষে বন্ধুর কাছ থেকে মোটর সাইকেলটি চেয়ে নেন চালানোর জন্য। মোটর সাইকেল স্ট‌্যার্ট দিয়ে মূল রাস্তায় নেমে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির অদূরে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই জ্ঞান হারান মহসীন। তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত প্রবাসী মহসিন কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তর পশ্চিমগাও (পেয়ারাপুর) পশ্চিমপাড়ার দুদা মিয়ার ছেলে। সোমবার দিবাগত রাত ১২টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রবাসী মহসিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার