Featured

Type Here to Get Search Results !

ট্রেন-বাস সংঘর্ষ: তদন্তে দুই কমিটি: লাকসাম জিআরপি থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে লাকসাম জিআরপি (রেলওয়ে) থানায় মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন, লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন খন্দকার। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত।

এর আগে, রোববার দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২০-২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুটি তদন্ত কমিটি গঠন

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্য করে মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রথম কমিটিতে ডিটিও, ডিইএন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং আরএনবি কমান্ড্যান্টকে সদস্য করা হয়েছে।

দ্বিতীয় কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এদিকে, কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার