Featured

Type Here to Get Search Results !

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে স্যামসাং জেড.এস ডিস্ট্রিবিউশন মোবাইল শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড স্যামসাং মোবাইলের নতুন শপ জেড.এস ডিস্ট্রিবিউশন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বাঙ্গড্ডা পশ্চিম বাজার লাকসাম সিএনজি স্টেশন সংলগ্নে শাহিন মার্কেটে কেক ও ফিতা কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে এ শো-রুম উদ্বোধন করেন, ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি মোহাম্মদ সিরাজুম মুনীর তাওহীদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্যামসাং এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ সজিব মিয়া, টেরিটোরি ম্যানেজার আরিফ হোসেন, জেড.এস মোবাইল শো রুম স্বত্বাধিকারী মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন।

শো-রুমের সত্ত্বাধিকারী জহির উদ্দিন জানান, এ শো-রুমটি সৌদি আরবের এমকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। পবিত্র ‎ঈদুল ফিতর উপলক্ষে জেড.এস ডিস্ট্রিবিউশন শো রুমে রয়েছে র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্র-তে ৩০ জন লাকি কুপন  বিজয়ী পাবেন আকর্ষনীয় পুরস্কার। এছাড়াও রয়েছে- সকল গ্রাহকের জন্য থাকছে সহজ কিস্তি। নগদে রয়েছে বিশেষ ছাড়।

এর আগে শো-রুমের সত্ত্বাধিকারী জহির উদ্দিনের মায়ের রূহের মাগফিরাত কামনায় বাঙ্গড্ডা বাজার সংলগ্ন নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে শত শত মুসুল্লি অংশগ্রহণ করেন।



Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার