Featured

Type Here to Get Search Results !

লাকসাম তা'লিমুল মিল্লাত মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম তা'লিমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে ২০২৫, ২০২৪, ২০২৩ ও ২০২২ সালের দাখিল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফের সভাপতিত্বে শুক্রবার (১৩ মার্চ) বাইপাসস্থ মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিন উদ্দিন বাহার মিয়াজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কো-অর্ডিনেটর লেকচারার মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ, নির্বাহী সদস্য মহিন উদ্দিন মজুমদার, নির্বাহী সদস্য মাহমুদ হাসান।

মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার