Featured

Type Here to Get Search Results !

বিদেশি পিস্তল-গুলিসহ যত্নের মায়া মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যত্নের মায়া মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক ঝটিকা অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। এ সময় কেন্দ্রটির ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক বক্সের ভেতর থেকে সুকৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানে কেন্দ্রটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশকে (৩২) গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের তথ্য মতে, কুমিল্লায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস্ এবং তা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার