নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী বিপনি বিতান আলহাজ চাঁন মিয়া টাওয়ারে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কেট মালিক সমিতি আয়োজিত এ ঈদ ধামাকা র্যাফেল ড্র সরাসরি ফেসবুক লাইভসহ ক্রেতাসাধারণের উপস্থিতিতে সম্পন্ন হয়।
মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কেটের প্রধান স্বত্তাধিকারী ও লাকসাম বনিক সমিতির সাধারণ সম্পাদক রাফসান ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তন্ময় ইসলাম, তাসনিম ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সেক্রেটারী ও লাকসাম দৌলতগঞ্জ কাপড় ও গার্মেন্টস ব্যাবসায়ী সমিতির সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন কমিশনার।
অনুষ্ঠান পরিচালনা করেন, মাকের্টের উপদেষ্টা খোরশেদ আলম তুহিন।
ব্যবস্থাপনায় ছিলেন, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন পাটোয়ারী, শাহ আলম, দুলাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি রাফসান ইসলাম মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এবার ঈদে এ মার্কেটে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেছেন। মার্কেটের সামনে কোন যানজট ছিল না। ব্যবসায়ীরাও সুলভ মূল্যে পন্য বিক্রি করেন। তারা সুন্দরভাবে ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, বুধবার (৮ এপ্রিল) বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে।
র্যফেল ড্র'তে ১ম পুরস্কার ১টি ১৫০ সিসি প্লাসার মোটর সাইকেল, ২য় পুরস্কার সোনার চেইন, ৩য় পুরস্কার ১টি ফ্রিজ, ৪র্থ পুরস্কার ওয়াশিং মেশিন, ৫ম পুরস্কার এলইডি টিভিসহ মোট ৫২টি পুরস্কার ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি রাফসান ইসলাম ১ম পুরস্কার বিজয়ী ফয়েজ উল্যাহকে (টোকেন নং ১৩২৯৩৩) মুঠোফোনে জানিয়ে দেন। ২য় পুরস্কার ১টি সোনার চেইন বিজয়ী জয়নাল টোকেন নং- ২৭৮৭১, ৩য় পুরস্কার ১টি ফ্রিজ টোকেন নং-৮৫১০।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাফসান ইসলাম নিজে ১ম পুরস্কার বিজয়ী টোকেনটি তুলেন (ফয়েজ উল্যাহ টোকেন নং ১৩২৯৩৩) এবং তিনি মুঠোফোনে বিজয়ীকে জানিয়ে দেন। ২য় পুরস্কার ১টি সোনার চেইন জয়নাল টোকেন নং- ২৭৮৭১, ৩য় পুরস্কার ১টি ফ্রিজ টোকেন নং-৮৫১০।







.jpg)


