Featured

Type Here to Get Search Results !

এবার পরীক্ষা হবে নকলমুক্ত -সোলায়মান চৌধুরী

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে অবস্থিত ফেনুয়া মহিলা আলিম মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ফেনুয়া মহিলা আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি এ এফ এম সোলায়মান চৌধুরী। 

এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত লেখাপড়ার প্রতি গুরুত্ব রেখেই খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। তবে কোনো অবস্থায় মোবাইলের প্রতি আসক্ত হওয়া যাবেনা।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এবারের পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত । পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কিছু ছাড়া পরীক্ষা কেন্দ্রে আনা যাবেনা। সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো পরীক্ষা কেন্দ্র ও কক্ষগুলো। পড়ালেখা করেই পরীক্ষা কেন্দ্রে আসবে এবং স্বাধীনভাবে পরীক্ষা দিবে।নকল ও অন্যের উপর ভরসা করে পরীক্ষা দিয়ে, পাশ করার দিন আর আসবে না।তাই নিজের মেধার উপর ভরসা করে পরীক্ষা দিতে হবে।

প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ মাহফুজুল কাদের। 

স্বাগত বক্তব্য রাখেন ফেনুয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম। 

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর আলী মুর্তজা, মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জান ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, পেট্রোবাংলার ম্যানেজার মাহমুদুল হাসান, ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হনিফ, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিসবাউল আলম।

অনুষ্ঠানে ফেনুয়া মহিলা আলিম মাদরাসার  প্রতিষ্ঠাতা মরহুমা মজুবা খাতুন, সাবেক সহকারী শিক্ষক মরহুম মো. নুরুল ইসলাম, পরিছন্নতাকর্মী মরহুম মোঃ লিটনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা শেষে দোয়া মাহফিল, মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার