Featured

Type Here to Get Search Results !

১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাব। ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় অভিযানকালে গ্রেপ্তার জহিরুল ইসলামের (৪০) কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ডিএমপি ঢাকার লালবাগ এলাকার ইয়াছিন বেপারী গলির তাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত জহির জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।


Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার