Featured

Type Here to Get Search Results !

লাকসামে জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১০ এপ্রিল) ২০২৬ এক ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী স্থানীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকাল ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জুবায়ের ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে দায়িত্বশীলদের সাংগঠনিক ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ​"দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে কাজ করতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে।"

​বিশেষ অতিথির বক্তব্যে ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী আত্মগঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আল্লাহ তাআলা আমাদের এখনো রাষ্ট্রীয় ক্ষমতা দান করেননি—এর অন্তর্নিহিত অর্থ হলো আমরা এখনো সেই বিশাল গুরুদায়িত্ব পালনের জন্য নিজেদের যথাযথভাবে যোগ্য করে গড়ে তুলতে পারিনি। আমাদের চারিত্রিক ও আদর্শিক মানে আরও উন্নতি সাধন করতে হবে।"

বিশেষ অতিথি ডা. আব্দুল মুবিন তাঁর বক্তব্যে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। তিনি সাহাবায়ে কেরামদের (রা.) অতুলনীয় ত্যাগ ও কুরবানির উদাহরণ টেনে কর্মীদের সেই আদর্শ ও দৃঢ়তা নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

​শিক্ষা শিবিরের অধিবেশনে মাওলানা নূর মোহাম্মদ তাহেরী সূরা আল-মুমিনুনের প্রথম ১১টি আয়াতের আলোকে ‘দারসুল কুরআন’ পেশ করেন। তিনি সফল মুমিনদের গুণাবলি ব্যাখ্যা করে বলেন, ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখাই মুমিনের প্রকৃত পরিচয়।

​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দোয়া ও  মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার