Featured

Type Here to Get Search Results !

লাকসামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত নেতৃবৃন্দ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (৮ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত আবুল খায়ের মেরুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এছাড়াও তিনি মানবিক সহায়তা হিসেবে ওই পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও পুড়ে যাওয়া ঘরটি পুনরায় মেরামত করার জন্য প্রয়োজনীয় ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি ও সহযোগিতা প্রদান করেন।

ডক্টর ছৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, "বিপদে মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। এই অসহায় পরিবারটির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের মাথার ওপর আবার একটি ছাদ নিশ্চিত করতে।"

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি এই দুঃসময়ে দ্রুত সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) লাকসামের রামারবাগ এলাকার কাবলি বাড়িতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রামারবাগ গ্রামের আবুল খায়ের মেরুর বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও চোখের পলকে তাদের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার