নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, চরিত্রহীন কোন জাতি কখনো চুড়ান্ত সফলতা অর্জন করতে পারে না। মনে রাখবেন, মুসলমান জাতি রক্ষক, ভক্ষক নয়। সুতরাং আমাদের সকলকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। শনিবার (১১ এপ্রিল) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বার্ষিক পরিকল্পনা পেশ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।
তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর সৃষ্টি এই জমিন কখনো ইসলাম ও দ্বীনের হাতছাড়া হবে না, ইনশাআল্লাহ।
সম্মেলনে পবিত্র কুরআন থেকে দারস্ পেশ করেন, অধ্যাপক কামাল উদ্দিন জাফরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুুহাম্মদ সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ তিন শতাধিক রুকন।






.jpg)


