Featured

Type Here to Get Search Results !

লাকসামের পথসভায় প্রধানমন্ত্রীর কাছে লাকসাম জেলা ও কুমিল্লা বিভাগ দাবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লার লাকসামে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসাম হয়ে তিনি চাঁদপুর সফরে যান।

ওইদিন চাঁদপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের প্রাক্কালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে লাকসামের মুদাফরগঞ্জ বাজারে লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও উচ্ছসিত জনতা প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলা ঘোষণার দাবি জানান। তবে তারেক রহমান জনগণের দাবি অবশ্যই পূরণ করা হবে বলে আশ্বাস দেন।

নির্ধারিত সফরসূচী না থাকলেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামের এ পথসভায় অংশগ্রহণ করেন। এসময় লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এরপর তারেক রহমান কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

এরপর তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার