Featured

Type Here to Get Search Results !

অবশেষে লাকসামে লালমোহন পৌর ছাত্রলীগের সেই নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: অবশেষে কুমিল্লার লাকসাম থানা পুলিশের বিশেষ অভিযানে ভোলার লালমোহন পৌর ছাত্রলীগের সক্রিয় নেতা মাহমুদুল হাসান নাঈমকে আটক করা হয়েছে। ১৯ নভেম্বর রাতে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর লালমোহন পৌর এলাকা ছেড়ে লাকসাম পৌর এলাকায় এসে বসবাস শুরু করেন নাঈম। সেখানে নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে লাকসাম রেলওয়ে জংশনের সামনে ‘জামাই আদর জুস অ্যান্ড ফুড প্লেস’ নামে একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে, একইদিন সন্ধ্যায় লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে সারাদেশে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনে জড়িত থাকলে তাঁদের পদ-পদবি থাকবে না। একই সঙ্গে তাদেরও আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের মতে, একটি বিতর্কিত প্রেসক্লাব গঠনের আড়ালে কোনো নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীকে পুনর্বাসনের চেষ্টা হয়ে থাকলে তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার