বুধবার (১৭ জুন) ইসলামী ছাত্রশিবির নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর মোঃ মুনির আহমদের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারক লিপিতে কলেজ হোস্টেল দ্রুত চালুকরণ, হোস্টেলের প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা, প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং স্বচ্ছ নীতিমালার মাধ্যমে আসন বরাদ্ধ নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি জানানো হয়।







.jpg)


