অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম, নবাব ফয়জুন্নেছার বংশধর সৈয়দ কামরুল ইসলাম ও সৈয়দ মাসুদুল আলম।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবনীর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর (বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কন্টেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
কন্টেন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন, জাহিদ আনোয়ার শান্ত, দ্বিতীয় ফারাজি ও তৃতীয় হন যৌথভাবে সাইফুল ইসলাম ও রিয়াদ ভুইয়া।







.jpg)


