নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ এর কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রেস ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কাজী এনামুল হক ফারুক সভাপতি, ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবির জীবন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
অন্যদিকে, সহ-সভাপতি পদে তাওহীদ হোসেন মিঠু ও সাদিক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন আকাইদ, অর্থ সম্পাদক পদে শাহ আলম শফি, দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে জিএম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে মোঃ আসিফ হোসেন মান্না, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে- এইচএম জাকারিয়া মানিক, মোঃ আনোয়ার হোসাইন, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, খালেদ সাইফুল্লাহ ও ইয়াসমিন রিমা নির্বাচিত হন। এছাড়াও একাধিক প্রার্থী না থাকায় রিপন চন্দ্র দাস প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
'জাগো লাকসাম' -এর পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে। জাগো লাকসাম সম্পাদক মো. আবুল কালাম নবনির্বাচিত কমিটি কুমিল্লা প্রেসক্লাবের উন্নয়ন অগ্রগতিসহ সদস্যদের সুখে-দুখে পাশে থেকে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।






.jpg)


